শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি সিরাজুল ও সম্পাদক হামিদুর নির্বাচিত মারা গেলো লিওনেল মেসির বাবা নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনি আবাসিক এলাকায় ৯ ঘণ্টা হর্ন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি অবশেষে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সিমিওনে মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয় পেল বাংলাদেশ পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে চাপে ফিফা প্রধান ইনফান্তিনো

কাঁচা মরিচের দামে কাঁপছে বাজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৫২ Time View

ডেস্ক নিউজ : টানা তিনদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। মাত্র তিনদিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম প্রায় আড়াই থেকে তিনগুণ বেড়েছে। রাজধানীর বাজার ভেদে বৃহস্পতিবার সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁও তালতলা, কারওয়ান বাজার, উত্তরখান, পলাশী, মালিবাগ, রামপুরা ও হাজিক্যাম্প বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৩০০ টাকা দরে, যেখানে তিনদিন আগে ছিল ৬০ থেকে ১০০ টাকা কেজি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। বিকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও রোববার থেকে আবার বাড়তে পারে। বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার ফলে এ সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা//১১ জুলাই ২০২৫,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit