শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায় চীন: ওয়াং ই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন সবসময় বাংলাদেশের একটি বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হিসেবে থাকতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। খবর সিজিটিএন-এর। 

ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের কেবল বন্ধু নয়, বরং বিশ্বাসযোগ্য প্রতিবেশী ও উন্নয়ন-সহযোগী হিসেবে পাশে থাকতে চায়। তিনি আরও জানান, চীন বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে এবং দেশের নিজস্ব প্রয়োজন ও বাস্তবতার আলোকে উন্নয়নের পথ খুঁজে নিতে বাংলাদেশের পাশে থাকবে।

ওয়াং ই চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্যও। এই বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, এটি দুই দেশের সম্পর্কের ইতিহাস ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।তিনি আরও জানান, চীন বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে যৌথভাবে আধুনিকায়নের পথে এগিয়ে যেতে এবং এশিয়ার উন্নয়ন ও পুনরুত্থানে অবদান রাখতে আগ্রহী। 

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit