রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৮ Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো:মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সাদিয়া আফরিন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন সহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষ জুলাই শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত অধিদফতর এই স্মৃতিস্তম্ভর ডিজাইন করেছে। নওগাঁ গণপূর্ত বিভাগ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ করছে। আশা করি আগামী ৫ অগাস্টে মধ্যে এর কাজ শেষ হবে এবং ৫ আগস্টে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে ও দোয়া করা হবে। তিনি আরও বলেন, ৫ আগস্ট কি হয়েছিলো, ২৪ এর গণঅভ্যুত্থানে কারা শহীদ হয়েছিলেন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের যে গল্প নতুন প্রজন্ম এই স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জানতে পারবে। এছাড়াও শহীদ পরিবারের সদস্যরা প্রতিবছর স্মৃতিস্তম্ভের মাধ্যেমে তাদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে পারবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নওগাঁর ৯ জন প্রাণ হারিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৫,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit