বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

নতুন ফরম্যাটে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : আগামীকাল শুক্রবার (১১ জুলাই) থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ। প্রথম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচ শুরু বিকেল ৩টায়।

বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার দুজনই শিরোপা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আসরে অংশ নেয়া নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা তিন দলের কোচই বাংলাদেশকে সমীহ করেছেন।

লঙ্কান কোচ শ্রীনাথা কুমারার মতে, এই টুর্নামেন্টের ফেভারিট ও শিরোপার দাবিদার লাল-সবুজের প্রতিনিধিরা। এক সময় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারত ও নেপাল শ্রেষ্ঠত্বের জন্য লড়ত। এই টুর্নামেন্টে ভারত না থাকায় বাংলাদেশ-নেপাল লড়াই হবে।

এবার টুর্নামেন্টটি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। নতুন ফরম্যাট অনুযায়ী, টুর্নামেন্টে নেই কোনো ফাইনাল। সব দলই সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে যারা পয়েন্টের শীর্ষে থাকবে, তারাই হবে চ্যাম্পিয়ন।

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit