বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

লালমনিরহাটে দুই ভুয়া মেজর আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় টাকা নিয়ে জমি উদ্ধার করে দিতে এসে দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার বড়খাতা এলাকায় তাদের আটক করে পুলিশ দেয় স্থানীয় লোকজন।আটকৃতরা হলেন,  রংপুরের তারাগঞ্জ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীর হাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ (৪৫)।

পুলিশ জানায় , ওই এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বে-দখলে থাকা জমি উদ্ধারের জন্য তার প্রতিবেশী শহীদার নামে এক ব্যক্তির শরণাপন্ন হন। ওই শহীদার সেনাবাহিনীর মাধ্যমে তার জমি উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে শহীদারের মাধ্যমে সাজু আহমেদ ও মাসুম নামে দুই ভুয়া মেজরের পরিচয় হয়। ৫০ হাজার টাকার বিনিময়ে রফিকুল ইসলামের জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেয় ভুয়া মেজর সাজু আহমেদ ও মাসুম। কথামত ৭ দিন আগে রফিকুল এর কাছে ২০ হাজার টাকা নেয় সাজু আহমেদ ও মাসুম। আজ মঙ্গলবার বাকি ৩০ হাজার টাকা নিতে রফিকুল এর বাড়ি আসেন ওই দুই ভুয়া মেজর। পরে সাবেক এক সেনা কর্মকর্তার সহযোগিতায় দুই ভয়া মেজরকে আটক করে স্থানীয় লোকজন পুলিশে দেয়।

স্থানীয়রা জানায়, তারা নিজেকে মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন। কিন্তু এর স্বপক্ষে তারা দুজন কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তাই তাদের আটক করে পুলিশকে খবর দেওয়া হলে থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, আটক তারা দুজন নিজেকে মেজর দাবি করেন। কিন্তু তারা কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৫,/সকাল ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit