বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

এসএসসির ফল প্রকাশ ১০ জুলাই দুপুর ২টায়, জানা যাবে যেভাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে আগামী ১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১১টি শিক্ষা বোর্ড—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট, সব পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারও ফল দেখার নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নিয়ম অনুযায়ীই শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এসএসসি ও সমমনা পরীক্ষার ফলাফল দেখা যাবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-তে গিয়ে। সেখানে নির্দিষ্ট তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।

এছাড়াও ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হলো: Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্টার করা নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে।

কারিগরি বোর্ডের ফল জানতে হলে টাইপ করতে হবে: SSC স্পেস TEC স্পেস রোল নম্বর স্পেস 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

এ ছাড়া শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফলসহ রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। আর প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে হলে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit