ডেস্ক নিউজ : দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এতদিন এর দাম ছিল ১৯৯ টাকা।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাণিজ্য সচিব আতাউর রহমান খান জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। অর্থাৎ ভোক্তাদের এখন প্রতি লিটারে আগের চেয়ে ৫ টাকা বেশি গুনতে হবে। তবে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগে চলতি বছরের ২৯ এপ্রিল থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা হয়। একই সময়ে খোলা সয়াবিন তেলের দামও সমন্বয় করা হয়েছিল।
কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২৪