বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

যদি মানুষ আবার রাজপথে নামে তাহলে কাউকেই ক্ষমা করা হবে না: নাহিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৩ জুলাই) জুলাই অভ্যুত্থান স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে পথসভায় এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যে সারাদেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা আমরা দেখছি। আমাদের এ কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ব্যাহত করার জন্য ও ভয় দেখানোর জন্যই এ ধরনের কার্যক্রম করা হচ্ছে।’

নতুন বাংলাদেশে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ যে শুধু সরকার পরিবর্তন বিষয়টি এমন না। অবশ্যই সরকার পরিবর্তন তো হবে কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের এই সিস্টেমের পরিবর্তন প্রয়োজন।’

তিনি বলেন, ‘যেগুলোর কারণে ফ্যাসিস্ট উৎপাদন হয় সেই ফ্যাসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলোকে বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন এবং সংবিধান নামে আমাদের দেশে যেটা রয়েছে সেটা সংবিধান না। সেটা হলো আওয়ামী বিধান।’

 
এদিন সকালে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন। সেখান থেকে বিহারী ক্যাম্প পরিদর্শনে যান তারা। পরে সৈয়দপুরের পাঁচ মাথা মোড়ে গণসংযোগ করেন এনসিপির শীর্ষ নেতারা।

 

 

কিউএনবি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/কিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit