বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

এজবাস্টন টেস্টের দুদিন আগে একাদশ জানাল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে কারা থাকছেন, তা দুদিন আগেই জানিয়েছে ইংল্যান্ড। দীর্ঘদিন পর দলে ফেরা জোফরা আর্চারকে রাখেনি বেন স্টোকসের দল। লিডস টেস্ট থেকে একাদশে বদলও আনেনি। ভাঙেনি উইনিং কম্বিনেশন।

বুধবার থেকে বার্মিংহ্যামের এজবাস্টনে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। সোমবার দল জানায় ইংলিশরা। আগের টেস্টে ৩৭১ রান তাড়া করে জয় তুলেছে স্বাগতিকরা, ১-০ ব্যবধানে এগিয়ে আছে সিরিজে।

আঙুলের চোট সারিয়ে আর্চার ফিরেছিলেন টেস্ট দলে। চার বছর পর ফের দলে ফিরলেও একাদশে সুযোগ আসেনি। জানা গেছে, পারিবারিক কারণে ইংলিশ পেসার অনুশীলনও করেননি। ইংলিশরা জশ টং, ব্রাইডন কার্স এবং ক্রিস ওকসের উপরে ভরসা রাখছে।

এই টেস্টে কাদের নিয়ে খেলবে ভারত, তা জানায়নি। তবে বোলিংয়ে একটি বা দুটি পরিবর্তন আনতে পারে শুবমান গিলের দল। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে পাঁচ দিনের সাদা পোশাকের লড়াই। ৫ টেস্টের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত।

 

 

কিউএনবি/আয়শা//০১ জুলাই ২০২৫,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit