শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

মাটিরাঙ্গা ৯নং ওয়ার্ড পৌর কৃষক দলের কাউন্সিল সম্পন্ন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মাটিরাঙ্গা  পৌরসভার ৯নং ওয়ার্ড পৌর কৃষক  দলের কাউন্সিল সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ৮টার দিকে মাটিরাঙ্গার মুসলিমপাড়া ৯নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের  মাটিরাঙ্গা পৌর সভার ৯নং ওয়ার্ড কৃষক দলের আয়োজনে  ৯নং ওয়ার্ড পৌর কৃষক দলের কাউন্সিল অনুষ্ঠানে মাটিরাঙ্গা ৯নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো.সেলিম   এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পৌর কৃষক দলের কাউন্সিল উদ্বোধন করেন  মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম পাটোয়ারি,পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ উল্ল্যা, মাটিরাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি মো. রবিউল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক মো.গিয়াস উদ্দিন,৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.সাইদুল ইসলাম,৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো.জামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।প্রধান অতিথির   বক্তব্যে  মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল বলেন, আগামী নির্বাচনে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে মা বোনদেরকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে  ২৯৮নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য পদে খাগড়াছড়ির মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক পার্বত্য চট্রগ্রাম উন্নয়নবোর্ডের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য  কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি   ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে  -মো.সেলিম কে সভাপতি, – মো.শরিফুল ইসলাম কে  সাধারন সম্পাদক  – ইদ্রিস আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৯নং ওয়ার্ড মহিলা দলের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।কাউন্সিল অধিবেশনে পৌর ও ওয়ার্ড বিএনপি এবং পৌর কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৫, /দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit