বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ম্যাচ শেষে মেসির সবকিছু নিয়ে গেলেন দেম্বেলে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে এ দিন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ইন্টার মায়ামি। প্রথমার্ধে পুরোপুরি নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে মেসির কিছুটা ঝলক দেখেছেন সমর্থকেরা। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরেই ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি।  

পিএসজি বড় ব্যবধানে জিতলেও ম্যাচ শেষে উদযাপনের মধ্যমণি ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। কারণটাও সবার হয়তো জানা, অনেক দিন পর পুরোনো অনেকের সঙ্গে দেখা হয়েছে মেসির। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে দুই মৌসুম পিএসজিতে কাটিয়েছেন মেসি। আরেকটা কারণ হচ্ছে মহাতারকা সত্তা।  
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে পিএসজির খেলোয়াড়দের মেসির সঙ্গে এসে দেখা করতে দেখা গেছে। প্রথমে মাঠে এগিয়ে এসে মেসির সঙ্গে হাত মেলাতে দেখা গেছে জিয়ানলুইজি দোন্নারুম্মা–খিচা কাভারাস্কেইয়াকে। এরপর লুকাস এরনান্দেজ, ভিতিনিয়া, মারকিনিওস, আশরাফ হাকিমিদের। 
 
পরে আবার ড্রেসিংরুমেও মেসির সঙ্গে আলাদা করে দেখা করতে যান তারা। তবে পিএসজি তারকাদের মধ্যে মেসিকে একরকম ‘লুটে’ নিয়েছেন তারই সাবেক সতীর্থ উসমান দেম্বেলে। ম্যাচ শেষে মেসির জার্সির পাশাপাশি শর্টস এবং বুটও নিয়ে নিয়েছেন তিনি। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন ফরাসি এই তারকা। 
 

এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেম্বেলে
মেসির জার্সি, শর্টস ও জুতার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন দেম্বেলে। 

 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে তার ১০ নম্বর জার্সি ও বুট হাতে নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন দেম্বেলে। আর এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে। লিওনেল মেসি সর্বকালের সেরা। আমি আশা করি, তুমি ইন্টার মায়ামিকে নিয়ে ক্লাব বিশ্বকাপে আরও ইতিহাস গড়বে।’ 

এ ছাড়া নিজের স্টোরিতেও মেসির কাছ থেকে যা যা নিয়েছেন, সেসবের ছবি পোস্ট করেছেন দেম্বেলে। যেখানে একটি ছবিতে মেসির ১০ নম্বর জার্সি, বুট এবং শর্টসও একসঙ্গে দেখা যায়। বলা যায়, মেসি যা পরে খেলেছেন, সবই নিয়ে নিয়েছেন দেম্বেলে। মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ ও জর্দি আলবার কাছ থেকে নেওয়া জার্সির ছবিও স্টোরিতে দিয়েছেন দেম্বেলে। পাশাপাশি ইন্টার মায়ামির মালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা//৩০ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit