বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন। দেশটি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আরও গভীরভাবে কাজ করবে, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

চীন সফর নিয়ে সোমবার (৩০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান।

এই সফরে এক চীন নীতির প্রতি বিএনপির দলীয় দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে বলে এ সময় উল্লেখ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেছেন, তিস্তা প্রকল্প নিয়ে কাজ করছে চীন। বিএনপি ক্ষমতায় এলে তা বিবেচনা করা হবে। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যু সমাধানে আন্তরিকতার সাথে কাজ করবে দেশটি।

চীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে ফের সংবাদ সম্মেলনে বলা হয়।

 

 

কিউএনবি/আয়শা//৩০ জুন ২০২৫, /বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit