শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

আন্দোলন যা হবার হয়েছে, এখন সবাই সঠিকভাবে কাজ করুক: অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম একদম বন্ধ করে দেয়া কোনভাবেই ঠিক হতে পারে না। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি উদ্বোধন শেষে এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পোর্ট বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য, এতে দেশের অনেক ক্ষতি হয়েছে। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করুক সবাই। স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করা হলে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। রোববার (২৯ জুন) ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন– সরকারের হস্তক্ষেপে নয়, স্বপ্রণোদিত হয়েই এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। উপদেষ্টা আরও বলেন– টক শোতে অনেকে বলেন, কিছুই হচ্ছে না। কিন্তু তাদের বলবো, দেখার জন্য চোখ থাকা লাগে। শুধু বিল্ডিং মানেই সব না। ভেতরে ভেতরে অনেক কাজ করা হয়েছে। অনলাইনে অনেক সেবা মিলছে। অনেক ক্ষেত্রে বিশ্বব্যাংক বা আইএমএফ সহায়তা করছে মানে তাদের কথামতো করা হচ্ছে তা নয়, নিজেদের প্রয়োজনেই করা হচ্ছে।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এতে বেশ কিছু দিন অচলাবস্থা ছিল সরকারের রাজস্ব আহরণের এই প্রতিষ্ঠানটিতে। অবশেষে রোববার (২৯ জুন) রাতে পূর্বনির্ধারিত শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয় ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

 

 

কিউএনবি/আয়শা//৩০ জুন ২০২৫, /বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit