মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

চৌগাছা পৌরসভায় ৩০ কোটি টাকার বাজেট ঘোষণ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮৪ Time View

এম এ রহিম, চৌগাছা, (যশোর) : যশোরের চৌগাছা পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরে ত্রিশ কোটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে পৌরকার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান।


এ বছর পৌরসভার মোট বাজেট ধরা হয়েছে ৩০ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ১শ ৭৫ টাকা। এবারের বাজেটে ব্যয় ধরা হয়েছে, রাজস্ব খাতে ১০ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৪শ ৪১ টাকা এবং উন্নয়ন খাতে ২০ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৭শত ৩৪ টাকা। এতে পৌর প্রশাসক ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ,চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাবেক প্যানেল মেয়র ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, পৌর জামায়াতের আমিরমাওলানা. আব্দুল খালেক, বিএনপির সেক্রেটারী আব্দুল হালিম চঞ্চল, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, প্রেসক্লাব চৌগাছার সহ-সাধারণ সম্পাদক এম এ রহিম, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান ও পৌরসভার ক্যাশিয়ার কালিমুল্লাহ সিদ্দীক প্রমুখ।

পৌর প্রশাসক জানান, নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা, ব্রীজ কালভার্ট নির্মান, পানির লাইন স¯প্রসারন, বাস টার্মিনাল নির্মান, পৌর পার্ক নির্মান ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। কোনো ধরনের নতুন কর চাপানো হয়নি। তিনি আরো বলেন, ঘোষিত বাজেট জনবান্ধব এবং পৌরবাসীর জন্য কল্যাণকর। এ বাজেট সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবে কাজ করবে।

 

কিউএনবি/আয়শা//৩০ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit