বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

অবশেষে বোর্ডের সহযোগিতায় পরীক্ষা দিল বঞ্চিত ১৬ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৩ Time View

ডেস্ক নিউজ : আজ এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিয়েছে জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৬ জন শিক্ষার্থী। প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছিল তারা। তবে এখনও একজন শিক্ষার্থী প্রবেশপত্র হাতে পায়নি।

এর আগে প্রবেশপত্র না পাওয়ায় বৃহস্পতিবার প্রথম পরিক্ষায় অংশ নিতে পারেনি ১৭ জন। শিক্ষার্থীরা তখন কলেজের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট মহলে আলোড়ন তোলে।

পরদিন শুক্রবার ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি তদন্ত কমিটি পাঠায়। তদন্ত শেষে বোর্ড কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত শিক্ষার্থীদের ফরম পূরণ ও প্রবেশপত্র ইস্যুর কার্যক্রম সম্পন্ন করে।

শনিবার রাত ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়। এর ফলে দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে তারা রোববারের পরীক্ষায় অংশ নেয়।

নিয়মের মধ্যে থেকে এই শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র দিয়ে সহযোগিতা করা হয়েছে বলে জানান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

তবে এখনো মানবিক শাখার জাবির আল মামুন নামের এক শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit