সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪২ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড নির্মাতা রায়হান রাফী পরিচালিত কিং খান শাকিবের ‘তাণ্ডব’ সিনেমা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম দিন থেকেই ব্যবসা করে যাচ্ছে এ সিনেমাটি। সিংগেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও সিনেমাপ্রেমী দর্শকরা ‘তাণ্ডব’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন। 

সিনেমাপ্রেমী দর্শকরা বলছেন—শাকিব খানের অন্যতম সেরা সিনেমা ‘তাণ্ডব’। শাকিব খানের কেন এটি অন্যতম সেরা সিনেমা তা জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, কারণ শাকিব এ সিনেমায় অনেক ক্যারেক্টার প্লে করেছেন। তার একেকটির ভয়েস একেক রকম। খুব ভালো অভিনেতা না হলে এতগুলো ক্যারেক্টার প্লে করা যেত না।

‘তাণ্ডব’ সিনেমার ডাবিংয়ের সময় অসুস্থ থাকা শাকিব প্রসঙ্গে পরিচালক বলেন, ডাবিংয়ের সময় অসুস্থ ছিলেন শাকিব। উনি কথা বলছিলেন (গলার নিচের দিকে দেখিয়ে) এদিক থেকে (কর্কশ স্বরে)। তিনি বলেন, তার জ্বর ছিল। একবারের জন্যও বলেননি, চেপে গিয়েছিলেন। কারণ বললেই নাকি আমি শুটিং প্যাক করে দিতাম।

পরিচালক বলেন, একটা মানুষ, যিনি এতবড় একজন স্টার, তার কীসের অভাব, তার কিছুরই অভাব নেই। তিনি জান দিয়ে দিচ্ছেন কাজের জন্য। উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার কাজও করছেন। রায়হান রাফী বলেন, ‘লিচুর বাগান’-এর সময় উনি অসুস্থ ছিলেন। এরপর ফ্লাইটে উঠে বলেন— আমি কিন্তু অসুস্থ ছিলাম। আমি লুকিয়ে লুকিয়ে ওষুধ খেয়েছি। তোকে বলিনি। আমি বললাম— আপনি বলেন নাই কেন? বললেন—তোকে বললে তুই বলতি আর শুটিং করব না।

 

 

কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit