শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ডিমলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) ২০০৭ সাল থেকে সমগ্র বাংলাদেশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডিমলায় শনিবার (২৮জুন) সকাল ১১টায় ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমআই) মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত মানুষ যাদের চোখের ছানি অপারেশন এবং ঔষধ বা চশমা ক্রয় করার সামর্থ্য নেই তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করাই উক্ত ক্যাম্পের উদ্দেশ্য। এতে চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরের চিকিৎসকবৃন্দ। উপরোক্ত ক্যাম্পে প্রায় ১৩শত দরিদ্র মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৮০ জন ছানি রোগী, ৬৬০ জন রোগীকে চশমার জন্য সনাক্ত করা হয়। এর মধ্যে ৫০০ জন রোগীকে তৎক্ষণাৎ চশমা প্রদান করা হয় এবং বাকী রোগীদের আগামী ৫ জুলাই তারিখে এই কেন্দ্র হতে চশমা প্রদান করা হবে।

এছাড়াও ৬৩০ জন রোগীকে ঔষধ প্রদান করা হয় ও ছানি রোগীদের ২৮ ও ২৯ জুন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরে অপারেশন করানো হবে। প্রধান অতিথি হিসাবে উক্ত চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার- ডিমলা)’র সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, চোখ মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে অন্যতম। অত্র এলাকার সুবিধা-বঞ্চিত প্রতিটি মানুষের চোখের সুচিকিৎসায় লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে আমি কাজ করে যাবো এটাই আমার অঙ্গীকার। উক্ত ক্যাম্প হতে আপনারা বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা নিতে পারবেন।

এছাড়াও কারো কোন ধরনের চোখের চিকিৎসার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তৎক্ষণাৎ সুচিকিৎসা প্রদান করার যাবতীয় ব্যবস্থা গ্রহন করবো। আমি অঙ্গীকার করছি যে অত্র ডোমার-ডিমলা অঞ্চলের সুবিধা-বঞ্চিত অধিবাসীরা চোখের সুচিকিৎসার অভাবে কষ্ট পাবে না। একটি মানুষও বিনা চিকিৎসায় অন্ধ হবে না। খুব শিঘ্রই অত্র অঞ্চলকে আমি অন্ধত্ব মুক্ত এলাকা হিসাবে ঘোষণা দিতে চাই। এর জন্য সকলের দোয়া কামনা করেন তিনি। উক্ত চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক গোলাম রব্বানী প্রধান, সাবেক চেয়ারম্যান নুরল হকসহ এলাকার গণ্যমান্য ব্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য আরএসসি-ডিসিআই-এর এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন অতিথিগণ।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit