রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬০ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  : নওগাঁয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ‘ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক’ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় নওগাঁ শহরের সুপারীপট্টি এলাকায়-সুপারীপট্রি সাধারণ ব্যবসায়ী সমিতি ও শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম-সধারন সম্পাদক মাসুদ হাসান তুহিন।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ হাসান তুহিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সব মানুষকে  নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন হবে। সেই লক্ষ্যে এ দেশের সাধারণ মানুষকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।

নওগাঁ সাধারণ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান সোহাগের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  ও জেলা জাসাস এর সাধারন সম্পাদক এস. কে. এম. ইকবাল, সরদার সাইফুল ইসলাম সাজু, নওগাঁ এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. শওকত ইলিয়াস কবির, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, রাণীনগর শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাষ্টার নজরুল ইসলাম ও সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি নাইমুল হক ছানা প্রমূখ।এসময় নওগাঁ সুপারীপট্রি সাধারণ ব্যবসায়ী সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা//২৮ জুন ২০২৫, /রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit