শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

দীর্ঘ ষোল বছর পর অনুষ্ঠিত হলো বিএনপি’র সম্মেলন

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪০ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘ ষোল বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮জুন) সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেত্রীবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সম্মেলন উদ্বোধন করেন, জেলা বিএনপি‘র আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

উদ্বোধন শেষে, উপজেলা বিএনপি‘র আহবায়ক মো. জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি‘র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপি‘র সদস্য ড. রফিকুল ইসলাম হেলালী, জেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক, এডভোকেট মো. মাহফুজুল হক, মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সদস্য সচিব আব্দুল আওয়াল, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ প্রমুখ।

আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে মো. জহিরুল আলম ভুইয়া কে উপজেলা বিএনপি‘র সভাপতি ও মো. আব্দুল আওয়াল কে সাধারণ এবং আতাউর রহমান ফরিদ কে পৌর বিএনপি‘র সভাপতি এবং মো. হারেজ গণিকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে উপজেলা ও পৌর বিএনপি‘র পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান উপজেলা বিএনপি‘র নব-নিবাচিত সভাপতি জহিরুল আলম ভুইয়া। উল্লেখ্য: ইতোমধ্যে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে বিএনপি‘র কমিটি গঠন করা হয়েছে। পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন মো. হারেজ গণি। দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায়, বিএনপি সমর্থিত সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। 

কিউএনবি/অনিমা//২৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit