বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী দশভূজাবাড়ি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শুক্রবার (২৭ জুন) বিকেলে মন্দির চত্বর থেকে শতশত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। পরবর্তিতে রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকার, দশভূজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন পন্ডিত, সাধারণ সম্পদক অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক টুকন সরকার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন:আহবায়ক নিরঞ্জন দেবনাথ সহ বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মালম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

এডভোকেট মানেশ সাহা বলেন, প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর, জগত হচ্ছে বিশ্ব, আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রায় অংশনেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit