বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
‘ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল’ ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইসরাইল, সফল হবে কি? ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ইফতারের জন্য কি অজু করতেই হবে? জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে যা বললেন তিথি অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

সিনেমা, ক্রিকেট ও স্মৃতি: ইডেনে এক সন্ধ্যার গল্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : ক্রিকেট আর বিনোদনের মেলবন্ধন নতুন কিছু নয়! বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে সেটি যেন আরও একবার সত্যি হয়ে উঠল। পশ্চিমবঙ্গ প্রো টি-টোয়েন্টি লিগ চলাকালে মাঠে হাজির হলেন বলিউডের দুই জনপ্রিয় তারকা সারা আলি খান ও আদিত্য রয় কাপুর। শুধু ম্যাচ দেখতেই নয়, শহরের প্রতি, ইডেনের প্রতি এবং ক্রিকেটের প্রতি এক ধরনের শ্রদ্ধা জানাতেও যেন এই আগমন!

দুজনকে স্বাগত জানান বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ইডেনে এসে সারা ও আদিত্য সৌরভ–স্নেহাশিসের সঙ্গে কিছুটা সময় কাটান, কথাবার্তা বলেন, এরপর বাংলার ক্রিকেট প্রশাসনের অন্য কর্মকর্তার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়। বিশেষভাবে দুই তারকাকে ইডেনের স্মারক এবং ফুলের তোড়া উপহার দেওয়া হয়। যে স্মারকে ১৯৩৪ সাল থেকে ইডেনে আয়োজিত প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের তালিকা সংরক্ষিত রয়েছে-এ যেন ক্রিকেট ইতিহাসের এক মূল্যবান দলিল।

আসলে এই সফর কেবল ক্রিকেট ম্যাচ উপভোগের জন্য নয়-তাদের আসার মূল উদ্দেশ্য বলিউড পরিচালক অনুরাগ বসুর আসন্ন ছবি ‘মেট্রো ইন দিনো’-এর প্রচার। ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন আদিত্য ও সারা, এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাইফ ইন এ মেট্রো’–র সিক্যুয়েল। ছবিটি মুক্তি পাচ্ছে ৪ জুলাই।

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit