শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

লালমনিরহাটে রথযাত্রায় চোর চক্রের ৫ নারী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : লালমনিরহাটে রাধা গিরিধারী ইসকন মন্দিরের রথযাত্রা মহোৎসবে শাখা-সিঁদুর পরে হিন্দু নারীর বেশ ধরে প্রবেশ করে নারী চোর চক্র। ভিড়ের মধ্যে স্বর্ণালংকার,মোবাইল ও টাকা-পয়সা হাতিয়ে নিতে এসেছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি। ধর্মীয় অনুষ্ঠানে আচরণে অসঙ্গতি ধরা পড়লে সন্দেহ হয় ভক্তদের। একপর্যায়ে ধরা পড়ে তারা। পরে ওই চক্রের পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গিরিধারী ইসকন মন্দির থেকে তাদেরকে আটক করা হয়। আটক নারীরা সবাই ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কলতাপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন—লিপি আক্তার, রোসা খাতুন, বুশ নাহার, শিল্পী ও রেজিনা খাতুন।

লালমনিরহাট জেলা ইসকন সভাপতি মহাকৃষ্ণ প্রেমদাস জানান, চক্রটি হিন্দু নারীর বেশে মন্দির এলাকায় ঢুকে পড়েছিল। মহিলাদের সঙ্গে মিশে গয়না,টাকা ও মোবাইল লুট করতে এসেছিল তারা। গত বছরেও এমন একটি চক্র ধরা পড়েছিল বলেও জানান তিনি। লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরনবী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit