রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬২ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় নওগাঁর এতিহ্যবাহী কালিতলা শ্রীশ্রী বুড়া কালিমাতার পুজো মন্ডপ প্রাঙ্গনে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। রথযাত্রার শুভ সূচনা করেন- নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ হাসান তুহিন। এদিন সকাল সাড়ে ৯টায় প্রথম টান ও বেলা আড়াইটায় রথের দ্বিতীয় টান দেয়া হবে। আগামী ৫ জুলাই উল্টো রথ টানের মধ্যদিয়ে এই উৎসব শেষ হবে।

রথযাত্রার শুভ সূচনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহবায়ক প্রদীপ কুমার কুন্ডু, সদস্য-সচিব সঞ্জয় কুমার দাস, রথ উদযাপন কমিটির আহবায়ক অরন কুমার সাহ নেপাল, কালিতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক নেপাল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর দাস, কালীতলা মন্দিরের কার্যনিবাহী সদস্য পুলক কুমার রায়, নওগাঁ আখড়াবাড়ী মন্দিরের দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল প্রমূখ।

উৎসবটি উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার ভক্তের আগমনে রথ বাড়ি মুখরিত হয়ে ওঠে। মন্দির প্রাঙ্গনে ধর্মীয় পাক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। ভক্তের উলুধ্বনি আর শঙ্খ-কাশরের শব্দে পুরো এলাকা যেন উৎসবে মেতে ওঠে। ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়।

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit