বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

সালমানের কেনা নতুন গাড়িতে অত্যাধুনিক সুবিধা, দাম কত জানেন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বিলাসিতা নয়, জীবনের নিরাপত্তার খাতিরে আরও একটি গাড়ি কিনেছেন সালমান। নতুন গাড়িটির মডেল হলো মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০ এসইউভি।

বর্তমানে এ গাড়িটির বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ৩.৪০ কোটি রুপি। অন্যান্য গাড়ি থেকে এটির নিরাপত্তা ব্যবস্থা বেশ শক্তিশালী। কারণ এ গাড়িটিতে ৪.০ লিটার টুইন-টার্বো ভি৮ ইঞ্জিন রয়েছে, যা ৪৮ ভোল্ট মাইল্ড-হাইব্রিড সিস্টেমের সাথে সংযুক্ত। এই গাড়ির কাঁচের পুরুত্ব প্রায় ৪১ মিমি হওয়ায় যেকোনো শক্তিশালী রাইফেলের গুলি থেকেও এটি নিরাপদ।
 
গাড়ির গতি এত বেশি যে প্রয়োজনে দ্রুত একস্থান থেকে অন্যস্থানে দ্রুত পৌঁছানো যাবে। এ সুবিধার জন্য গাড়িতে  ৯-স্পিড অটোমেটিক গিয়ারবক্স এবং ফোরম্যাটিক অল-হুইল ড্রাইভ ব্যবস্থা রাখা হয়েছে। এ কারণে মাত্র ৪.৯ সেকেন্ডে গাড়িটি ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে ছুটতে পারে, যার সর্বোচ্চ গতি প্রায় ২৫০ কিমি/ঘণ্টা।
 
নিরাপত্তা সুরক্ষা জোরদার করার জন্য এ গাড়িতে রয়েছে বুলেটপ্রুফ বডি প্যানেল ও শক্তিশালী গ্লাস। গাড়ির অভ্যন্তরও যথেষ্ট রাজকীয়। রয়েছে প্যানোরামিক সানরুফ, উন্নতমানের লেদার ইন্টেরিয়র, রিয়ার এক্সিকিউটিভ সিটিং, বার্মেস্টার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এবং চার-জোন ক্লাইমেট কন্ট্রোল।

ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে লাগাতার প্রাণনাশের হুমকির পাওয়ায় শুধু গাড়ি নয়, বাড়িতেও বুলেটপ্রুফ দরজা, জানালার সুরক্ষায় থাকেন সালমান খান। বাড়ির প্রতিটি কোণায় বসানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। অভিনেতার প্রাণ বাঁচাতে সবসময় সালমানকে বিশেষ ওয়াই প্লাস সুরক্ষা দিচ্ছে ভারত সরকারও। 

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit