শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

তাইজুলের ঘূর্ণিতে অলআউট শ্রীলঙ্কা, লিড ২১১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামলো ৪৫৮ রানে। কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে নিজেদের আধিপত্য আরও শক্ত করলো স্বাগতিকরা। দিন শুরু করেছিল ২৯০ রান ২ উইকেট নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আর খুব বেশি এগোতে পারেনি। বাংলাদেশি স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরে ধীরে উইকেট হারিয়ে বসে তারা। বাংলাদেশ পিছিয়ে ২১১ রানে। তাইজুল ইসলাম একাই নেন ৫ উইকেট!

বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠলেন বাঁহাতি স্পিনার তাইজুল। ৪২.৫ ওভার বল করে ১৩১ রানে নেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৭তম ইনিংসে পাঁচ উইকেট এবং দেশের বাইরে পঞ্চমবারের মতো এই কীর্তি গড়েন তিনি। তবে দিনের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল কুশল মেন্ডিসের রান আউট। ব্যাটিং দারুণ করছিলেন তিনি, ৮৭ বলে ৮৪ রান করে জমে গিয়েছিলেন উইকেটে।

সেঞ্চুরির পথে থাকা এই ডানহাতি ব্যাটার তাইজুলের শর্ট বল কাভারের দিকে ঠেলে দ্রুত দুই রান নিতে চেয়েছিলেন। প্রথম রানটি সহজেই নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় রানে ঝুঁকি নিয়ে ফেলার পর ইবাদত হোসেনের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন লিটন দাস। সেই রান আউটেই থেমে যায় তার ঝলমলে ইনিংস। কুশলের বিদায়ের পর আর খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি শ্রীলঙ্কা। ইনিংসের ১১৭তম ওভারে তাইজুলের পঞ্চম বলে মিড অনে ক্যাচ তুলে দেন আসিথা ফার্নান্দো। কোনো রান না করেই ফিরে যান তিনি। ওই ক্যাচের মাধ্যমে ইনিংস শেষ হয় স্বাগতিকদের।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১১৬.৫ ওভারে ৪৫৮ (নিসাঙ্কা ১৫৮, জয়াসুরিয়া ১০, ধানাঞ্জায়া ৭, কামিন্দু ৩৩, কুসাল ৮৪, দিনুশা ১১, রাত্নায়াকে ১০, ভিশ্ব ২*, আসিথা ০; ইবাদত ১৪-০-৫৫-০, তাইজুল ৪২.৫-৪-১৩১-৫, নাহিদ ২০-১-৯৪-১, মিরাজ ২০-১-৭৫-০, নাঈম ১৮-৪-৮৭-৩, মুমিনুল ২-০-৮-০)

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit