মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : অতীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্নফাঁস নিয়ে হুমকি থাকলেও এসএসসি পরীক্ষার মতো যথাযথভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে যাদের অঙ্গহানি হয়েছে তাদের যথাযথভাবে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ সময় পরিক্ষার্থীদের নির্বিঘ্নে হলে পৌঁছাতে হাতে সময় নিয়ে বের হওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, এবারের পরীক্ষায় দুই হাজার আটশতটি কেন্দ্রে ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে অর্ধেকেরই বেশি নারী। পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট দেয়ার কথাও জানান তিনি।

 

কিউএনবি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit