সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম

জবিতে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সদস্য ফরম বিতরণ কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (২৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্বকারী নেতারা, কেন্দ্রীয় পর্যায়ের অন্য গুরুত্বপূর্ণ নেতারা এবং শাখার সব নেতাকর্মীরা এতে অংশ নেবেন।

ছাত্রদল নেতারা জানান, এ সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কাঠামো আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ হবে। অংশগ্রহণকারী নেতাকর্মীদের আন্তরিকতা, সংহতি ও দায়িত্ব বোধের মাধ্যমে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে প্রচারণা, লিফলেট বিতরণ এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের আদর্শ তুলে ধরার প্রচেষ্টা থাকবে। শৃঙ্খলাবদ্ধভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হবে। ছাত্রদল হলো ছাত্রসমাজের কণ্ঠস্বর। এ সংগঠনের প্রত্যেক সদস্যকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে পথ চলতে হবে। আমরা চাই, সচেতন, যোগ্য ও প্রতিবাদী শিক্ষার্থীরা এ সংগঠনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখুক।

তিনি বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা বিকাশ ও নেতৃত্ব বিকাশে এ সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছি, এ উদ্যোগে ব্যাপক সাড়া মিলবে এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে ক্যাম্পাসে একটি ইতিবাচক বার্তা পৌঁছবে।

 

 

কিউএনবি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit