সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে ‘জীবনে দু’জন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী-আরেকজন আসিম মুনির’ ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২৫০ এর আগেই অলআউট বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : দুই উইকেট হাতে নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। শেষ দুই উইকেটে বাংলাদেশ লড়াই করেছে বেশ। তবে বেশিক্ষণ টিকতে পারেনি। ২৫০ রানও তোলা হয়নি। অলআউট হয়েছে ২৪৭ রান করেই। দিনের শুরুতে বাংলাদেশের আশা ছিল নিদেনপক্ষে ২৭০-২৮০ রানের। ওপেনার সাদমান ইসলাম আগের দিন শেষে এমনটাই বলে গিয়েছিলেন। এই রান তুলতে পারলে কলম্বোর এই উইকেটে বেশ লড়াকু পুঁজিই হতে পারত। তবে তা করতে হলে আগে ২৫০ তো তুলতে হতো, সেটা হয়নি দলের। তার তিন রান আগেই অলআউট হলো সফরকারীরা। 

আগের দিনের বৃষ্টিতে খেলা হয়েছে ১৯ ওভার কম। সে ক্ষতি কিছুটা পুশিয়ে নিতে আজ খেলা শুরু হয় ১৫ মিনিট আগে। দিনের শুরুতে বাংলাদেশকে দারুণ আশাই দেখিয়েছিলেন তাইজুল। তৃতীয় বলে মেরেছিলেন দৃষ্টিনন্দন এক চার। এরপর থেকে রান উঠেছে আর মোটে ৪টি। এরপরই এবাদত বিদায় নিলেন। আসিথা ফার্নান্দোর ডেলিভারিটা নিচু হয়ে লাগে তার প্যাডে। তাতে রীতিমতো উদযাপনই শুরু করে দেন লঙ্কান বোলার।

শেষে আপিল করতে আঙুল তুলে দেন আম্পায়ার। তিনটি রিভিউ ছিল বাংলাদেশের। যা কাজে লাগাতে চেয়েছিলেন এবাদত হোসেন। রিভিউতে দেখা যায় বল পড়েছে অফ স্টাম্পের বাইরে, ইমপ্যাক্ট হয়েছে স্টাম্পের লাইনে, এরপর তা গেছে স্টাম্পে। তিনটি লাল সিগন্যাল মানে আউট, রিভিউটাও হারায় বাংলাদেশ। 

২২৯ রানে বাংলাদেশ খুইয়ে বসে তাদের নবম উইকেট। এরপর রান তোলার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন তাইজুল। দারুণ তিনটি চার মেরে বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন তিনি। নতুন বল নেওয়ার সময় চলে আসছিল একটু একটু করে। ৮০তম ওভারে তাই একটু তাড়াহুড়ো করেই ২৫০ ছুঁতে চেয়েছিলেন তাইজুল।

সোনাল দিনুশার ডেলিভারিটাকে তুলে মারতে চেয়েছিলেন লং অনের ওপর দিয়ে। তবে তা হয়নি। অনেকটা সামনে দৌড়ে এসে ক্যাচটা নেন সোনাল দিনুশা। তাইজুল তাই আউট হন ৩৩ রানে। বাংলাদেশ ২৪৭ রানে শেষ করে তাদের ইনিংস।

 

 

কিউএনবি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit