রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

গ্রাম আদালত গতিশীল হলে উচ্চ আদালতে চাপ কমবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : “গ্রাম আদালত গতিশীল হলে উচ্চ আদালতে চাপ কমবে”। এজন্য তৃণমূলসহ সর্বস্তরে গ্রাম আদালত বিষয়ক কার্যক্রম নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে সাধারণ মানুষ পারিবারিক ও সামাজিক বিষয় গুলো সমাধানে গ্রাম আদালতের মাধ্যমে নিরসনে উদ্ধুদ্ধ হবে। এতে উচ্চ আদালতে মামলার চাপ কমবে।

নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক কর্মশালায় অংশগ্রহনকারীরা এ মতামত ব্যক্ত করেন। বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্থানীয় সরকারের উপ-পরিচালক জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে মোহাম্মাদ ইয়াসিন , জেলা লিগ্যাল এইড অফিসার সাদিয়া খানম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীন।

কর্মশালায় অংশগ্রাহণ করেন, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রিন্টস ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তাগণ। উন্মুক্ত আলোচনায় গ্রাম আদালত বিষয়ে প্রশ্নে অনুষ্ঠানের সভাপতি উত্তর দেন এবং গ্রাম আদালতকে আরো গতিশীল করতে উপস্থিত অংশগ্রহণকারীদের থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। এসময় প্রেজেন্টেশনের মাধ্যমে নোয়াখালীর গ্রাম আদালতের গত ১ বছরের চিত্র তুলে ধরেন ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসান উল্লাহ চৌধুরী মামুন।

 

 

কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit