বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

আটোয়ারীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৫ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ এর আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় বুধবার ( ২৫ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ. দা.) মোঃ আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার সিরাজাম মুনীরা সুমি, ডেন্টাল সার্জন ডা. মাহফুজুর রহমান, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম (লাকি), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সভায় শিশু সুরক্ষার লক্ষ্যে শিশু অধিকার বাস্তবায়ন, প্রারম্ভিক শিক্ষা নিশ্চিত, শিশু পাচার ও শিশু শ্রম বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ অভিভাবকদেও আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit