বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

আটোয়ারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনি সময় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার ( ২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এবং দিবসটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান প্রমুখ।

বক্তাগণ পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit