শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

শিল্প কারখানায় আসছে মানবাকৃতির রোবট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৯১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মানবাকৃতির রোবট ব্যবহারের মাধ্যমে এআই সার্ভার উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে তাইওয়ানের প্রযুক্তি জায়ান্ট ফক্সকন এবং মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া। 

রয়টার্সের খবরে জানানো হয়, হিউস্টনে ফক্সকনের নতুন কারখানায় এ হিউম্যানয়েড রোবটগুলো ব্যবহার করা হতে পারে। দুই কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত রোবটগুলো পণ্য ওঠানো, জায়গামতো স্থাপন, সংযোজন এবং কেব্ল সংযোগের মতো কাজ করতে পারবে। 

২০২৫ সালের প্রথম প্রান্তিকে ‘জিবি ৩০০’ এআই সার্ভার উৎপাদনের সময়ের মধ্যেই রোবটগুলো প্রস্তুত করতে চায় প্রতিষ্ঠান দুটি। ফক্সকনের রোবটিকস ইউনিটের জেনারেল ম্যানেজার লিও গুও জানিয়েছেন, আসন্ন নভেম্বরের প্রযুক্তি প্রদর্শনীতে দুই ধরনের হিউম্যানয়েড রোবট প্রদর্শন করা হবে-একটি পায়ে হাঁটার এবং অন্যটি চাকার ওপর চলা স্বয়ংক্রিয় রোবট। চাকার রোবট তুলনামূলকভাবে কম খরচে কার্যকরী হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এনভিডিয়া দীর্ঘদিন ধরেই হিউম্যানয়েড রোবট নির্মাতাদের সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে। এ প্রকল্প তাদের রোবটিকস খাতে অবস্থানকে আরও শক্ত করবে। বিশেষজ্ঞদের মতে, আগামী পাঁচ বছরে শিল্প কারখানায় হিউম্যানয়েড রোবটের ব্যাপক ব্যবহার শুরু হবে, যা উৎপাদনশীলতায় এক নতুন যুগের সূচনা করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit