শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

নেত্রকোণায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বিভিন্ন উপজেলা থেকে গত দুই দিনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোণা জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট করা তথ্য সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলার সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থক লিটন দত্ত, মদন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বগী।

আটপাড়ার লুনেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার সিজার আহমেদ। বারহাট্টা উপজেলা আওয়ামী যুবলীগের নেতা এজহার নামীয় আসামি শাহজাহান মিয়া, সন্দিগ্ধ আসামী হিসেবে বারহাট্টা উপজেলা আওয়ামী যুবলীগের নেতা কামরুজ্জামান ও বারহাট্টা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আল মোসাব্বির রিফাত। কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য মোঃ লুৎফুর রহমান বাবুল, রংছাতী ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোঃ আব্দুল হাকিম সহ বেশ কয়েকজন নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত একাধিক পরিবারের লোকজন জানান, গ্রেপ্তার হওয়া অধিকাংশ নেতাকর্মীর নামে কোনো মামলা নেই। কিন্তু গ্রেপ্তার করার পর ২০২৪ সালের ৫ আগস্টের পর নেত্রকোণা জেলার বিভিন্ন থানায় বিএনপির নেতাকর্মীদের দায়ের করা মামলায় অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৬নং সুয়াইর ইউনিয়নের সভাপতি মোঃ শামসুল আলম জিকু সহ ৩ নেতাকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ৬নং সুয়াইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল আলম জিকু, ১নং বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোঃ রতন মিয়া ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মীর কাসেমকে রোববার রাতে বাসা ভাংচুর ও লুটপাটের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হযেছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ চক্রবর্তী জানান, রাজনৈতিক মামলায় সিজার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, একজন এজহার নামীয় আসামি দুই জন সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit