শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বুড়িমারী এক্সপ্রেস চালুর দাবিতে সুপ্রিমকোর্টে রিট করলেন বিএনপি নেতা!

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে ঢাকা চালুর দাবিতে সুপ্রিমকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন লালমনিরহাট জেলা বিএনপি সদস্য ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল। সোমবার (২৩ জুন) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল।

ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল জানান, আজ সোমবার বুড়িমারী এক্সপ্রেস ট্রেন নিয়ে রিট পিটিশন দায়ের করলে মহামান্য হাইকোর্ট ডিভিশন গ্রহণ করে শুনানি হয়। শুনানির পরিপ্রেক্ষিতে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে ঢাকা কেনো চলাচল করবে না? তার সুনির্দিষ্ট জবাবের জন্য মহামান্য হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে রেল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন। 

তিনি আরও জানান, দীর্ঘদিনের দাবি “বুড়িমারী এক্সপ্রেস” ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা চালুর জন্য বারবার তারিখ দিয়েও প্রতারণা করছেন রেলওয়ে কতৃপক্ষ। পাশাপাশি মানুষের সাথে এই প্রতারণার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহামান্য হাইকোর্ট রুলইসু করেছেন।

আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন, দীর্ঘদিন থেকে হাতীবান্ধা-পাটগ্রামের সাধারণ মানুষের সাথে বারবার প্রতারণা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আমি হাতীবান্ধার সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষের ন্যায্য দাবির সাথে রয়েছি। তাই বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি নিয়ে লালমনিরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিমকোর্টে রিট পিটিশন দায়ের করি। মহামান্য হাইকোর্ট সেটি গ্রহণ করেছেন। আমরা দাবি করেছি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চালু করার।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit