বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা

কাঁধের অস্ত্রোপচারের সিদ্ধান্ত বেলিংহ্যামের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিনের কাঁধের সমস্যার অবসান ঘটাতে অবশেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। চলতি ক্লাব বিশ্বকাপ শেষে তিনি অস্ত্রোপচারের জন্য ছুরিকাঁচির নিচে যাবেন বলে নিজেই নিশ্চিত করেছেন।

মাত্র ২১ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন বেলিংহ্যাম। তবে ২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরই তার কাঁধে চোট লাগে। সেই থেকেই কাঁধে স্ট্র্যাপিং করে খেলতে হচ্ছে তাকে। যদিও কিছু সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন, কিন্তু পুরোপুরি সেরে ওঠেননি।

গত দুই বছর ধরে এই অস্বস্তিকর চোট নিয়েই খেলে যাচ্ছেন বেলিংহ্যাম। তবে এবার ধৈর্যের সীমা অতিক্রম করে অস্ত্রোপচারের পথেই হাঁটছেন তিনি। রবিবার ক্লাব বিশ্বকাপে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করেন বেলিংহ্যাম। ম্যাচ শেষে নিজের অস্ত্রোপচার নিয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ব্যথা খুব বেশি না হলেও, প্রতিনিয়ত স্ট্র্যাপিং করে খেলতে খেলতে হাঁপিয়ে উঠেছি। অতিরিক্ত ঘামে ওজনও কমছে। তাই সিদ্ধান্ত নিয়েছি এই টুর্নামেন্টের পর অস্ত্রোপচার করাব। দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, এবার আর নয়। আমি মুক্তভাবে খেলতে চাই।’রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন বেলিংহ্যাম। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ক্লাবের অন্যতম প্রধান খেলোয়াড়ে পরিণত হয়েছেন দ্রুতই।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit