শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

সিরিয়ায় গির্জায় আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়। রবিবার শহরের মার এলিয়াস গির্জায় প্রার্থনা চলাকালে দোয়েইলা এলাকায় এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন এক আইএস যোদ্ধা গির্জার ভেতরে প্রবেশ করে উপস্থিত মানুষের ওপর গুলি চালায় এবং পরে নিজেকে বিস্ফোরকভর্তি ভেস্ট দিয়ে উড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এমনটাই জানানো হয়েছে।

এ নিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, অন্তত ৫০ জন আহত হয়েছেন। স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, হতাহতের মধ্যে শিশুরাও রয়েছে। যদিও এই মর্মান্তিক হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সূত্র : আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit