রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নারায়ণগঞ্জ বন্দরে দু`গ্রুপে সংঘর্ষ, নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কুদ্দুস মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হন উভয়পক্ষের ৭ জন।

শনিবার রাত ৯টায় উপজেলার শাহী মসজিদ এলাকায় এঘটনা ঘটে।

নিহত কুদ্দুস মিয়া হাফেজীবাগ এলাকার বাসিন্দা।

জানা যায়, বন্দর রেললাইন অটোস্ট্যান্ড দখল নিয়ে গত কয়েক দিন যাবত সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের সমর্থক বাবু-মেহেদী এবং সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউসার আশার সমর্থক রনি-জাফর গ্রুপের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ চলে আসছিল। রাতে মেহেদীর নেতৃত্বে একদল সন্ত্রাসী জাফর সমর্থকদের উপর হামলা চালায়।

এসময় দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কুদ্দুস মিয়াকে মেহেদীর লোকজন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সেখানে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৫, /সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit