মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

হল না ছাড়ার সিদ্ধান্ত ঢামেক শিক্ষার্থীদের, চলবে আন্দোলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বন্ধ ঘোষণার পরও কলেজ না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলন স্থগিত না করে কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় ঢামেক শিক্ষার্থীরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে আজ সকাল থেকে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় মিছিলও করেন তারা। এরপর বিকেলে কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তি দেয়। সেখানে ২২ জুন দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

তৌহিদুল আবেদীন তানভীর নামে এক শিক্ষার্থী বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ছাড়ছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আমাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অন্যায় করেনি। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি।

তিনি আরও বলেন, আন্দোলন দমন করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। অথচ তারা পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা করেনি। আমরা এটা মেনে নিচ্ছি না। শান্তিপূর্ণভাবে হলে অবস্থান চালিয়ে যাব আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit