সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥

বৃষ্টিভেজা আবহে খিচুড়ি না বিরিয়ানি?

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বৃষ্টি মানেই এক অদ্ভুত নস্টালজিয়া-জানালায় টুপটাপ শব্দ, মেঘলা আকাশের নিচে ঘরের উষ্ণ কোণে বসে থাকা, আর মন যেন জেগে ওঠে খাবারের তীব্র আকাঙ্ক্ষায়। এই সময়টা ঠিক এমন, যখন প্রশ্ন ওঠে-প্লেটে কি থাকবে গরম গরম খিচুড়ির সরলতা, নাকি রাজকীয় বিরিয়ানির গন্ধে ভরে উঠবে দুপুরটা? কেউ চায় বৃষ্টির সঙ্গে কুড়মুড়ে বেগুন ভাজা আর খিচুড়ির ঘ্রাণ, আবার কেউ চায় মসলাদার বিরিয়ানি আর ঝাঁঝালো সালাদে ভেজা এক জম্পেশ আয়োজন।

এই দ্বন্দ্ব শুধু রসনায় নয়, বরং আবেগে-বৃষ্টির দিনে কোন স্বাদ জাগায় বেশি অনুভব, সেটাই যেন প্রশ্ন। খিচুড়ির ঘ্রাণে যদি থাকে মায়ের হাতের মমতা, তবে বিরিয়ানিতে আছে উৎসবের আহ্বান। তবে আপনি কোন দলে? বৃষ্টিতে হৃদয় ছুঁয়ে যাওয়া একপ্লেট খিচুড়ি, না রাজকীয় একপ্লেট বিরিয়ানি? সকালে ঘুম থেকে উঠে যদি জানালার বাইরে দেখি মেঘের ছায়া, হালকা ঝিরঝিরে বৃষ্টি, তাহলে খিচুড়ির কথা ভাবতেই মনটা নরম হয়ে যায়।

গরম ভাপে ধোঁয়া ওঠা খিচুড়ি, সঙ্গে বেগুন ভাজা, এক চিমটি ঘি মেশানো আচার, আর একটুখানি শুকনা মরিচ ভাজা…এই মেনু যেন সারা সপ্তাহের ক্লান্তি ধুয়ে দেয় এক নিমিষেই। রান্নায় ঝামেলা কম, খেতেও হালকা, আর পুষ্টিগুণে ভরপুর। চাল, ডাল, আলু সব একসঙ্গে মিশে যে পুষ্টিসমৃদ্ধ খাদ্য তৈরি করে, সেটা শিশু থেকে বৃদ্ধ সবার জন্য উপযোগী। শুধু তাই নয়, খিচুড়ি অনেকটাই ‘সোল ফুড’ বিশেষ করে যেদিন শরীরটা ক্লান্ত বা মনটা বিষণ্ণ থাকে। ঠান্ডা-কাশিতে আরাম দেয়, পেটের পীড়াতেও সহায়ক। এমনকি সোশ্যাল মিডিয়াতেও বৃষ্টি ভেজা দিনে অনেকেই খিচুড়ির ছবি পোস্ট করে থাকেন।

কিন্তু খিচুড়ির এই প্রশান্তিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বিরিয়ানির দাপুটে আবির্ভাব! সত্যিই তো, গরম গরম কাচ্চি বা হায়দরাবাদি বিরিয়ানির থালা সামনে এলে জিভে জল আসবেই। সুগন্ধি বাসমতি চাল, ঝাল ঝাল নরম মাংস, ঘি, দারুচিনি, এলাচ, আর জাফরান সব মিলিয়ে বিরিয়ানি যেন একেকটা পরিপূর্ণ উৎসব। শুধু খাওয়া নয়, বিরিয়ানি খাওয়া মানেই পরিবারের সবাই একসঙ্গে বসা, গল্প, হাসি, আর শেয়ার করার আনন্দ।

তবে শেষমেষ এসে প্রশ্নটা ঘুরেফিরেই আসে, আজ তাহলে কী খাবো? খিচুড়ি, নাকি বিরিয়ানি? কেউ বলছেন, ‘খিচুড়ি রান্না তো হয়ে গেছে, কিন্তু মনটা টানছে বিরিয়ানির দিকে।’ কেউ আবার বিরিয়ানির প্রস্তুতি নেওয়ার পর হঠাৎ আবহাওয়া দেখে বলছেন, ‘না রে ভাই, এই দিনে খিচুড়িই ভালো মানায়।’ আর যারা খাওয়ায় নিরপেক্ষ প্রেমিক, তারা বলছেন, ‘দুপুরে খিচুড়ি, রাতে বিরিয়ানি!’

খিচুড়ি হোক বা বিরিয়ানি প্রতিটা খাবারের পেছনে আছে আবেগ, সংস্কৃতি, পরিবার, স্বাদ আর গল্প। তাই এই বৃষ্টি ভেজা দিনে রান্নাঘরের সিদ্ধান্ত হোক ভালোবাসা আর শেয়ারিংয়ের জায়গা থেকে। যেটাই খাই না কেন, যেন সেই খাওয়াটা হয়ে ওঠে স্মরণীয়, হৃদয়ছোঁয়া। শেষ কথায় বলা যায় খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, বরং মন ভরানোরও এক বিশেষ উপলক্ষ। খিচুড়ি যদি হয় প্রশান্তির গান, বিরিয়ানি তাহলে উৎসবের ঢাক। আর এই দুইয়ের মধ্যে কনফিউশনটাই আমাদের জীবনের এক মজার স্মৃতি।

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit