বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত রায়ের নেতৃত্বে মিছিল

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী শুক্রবার সকালে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। সকাল আনুমানিক ছয়টার দিকে ছোট বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কে এ মিছিল হয়।

মিছিলের একটি ভিডিও দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দৃশ্যে দেখা গেছে, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায় মিছিলটির নেতৃত্ব দিয়েছেন। এতে দলটির ২০-২৫ জন নেতা কর্মী অংশগ্রহণ করেছেন। মিছিল শেষে প্রশান্ত কুমার রায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে দু-তিন মিনিট বক্তৃতা করেন।

জানা গেছে, ৫ আগস্টের পর দায়ের করা একাধিক নাশকতা মামলার আসামী প্রশান্ত কুমার রায় আত্মগোপনে রয়েছেন। শুক্রবার সকালে হঠাৎ রাজপথে দৃশ্যমান হন তিনি। এ ব্যাপারে জানতে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ কর্মব্যস্ততার কারণে মুঠোফোনে কথা বলতে পারেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে।

পুলিশের অনেক সদস্য ওই নির্বাচনের ডিউটিতে রয়েছেন। কতিপয় নেতাকর্মী এ সুযোগে ঝটিকা মিছিল করে থাকতে পারেন।’ ওই কর্মকর্তা আরও বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাজেই এ ধরনের মিছিল বেআইনী। মিছিলকারীদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit