মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চুক্তিভিত্তিক অধ্যক্ষ নিয়োগ দিলেন আরএমপি পুলিশ কমিশনার 

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮০ Time View
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে সরকারি প্রজ্ঞাপন’কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  চুক্তিভিত্তিক অধ্যক্ষ নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। পদাধিকার বলে  প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)’র কমিশনার মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে।  গত (৫ এপ্রিল) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে তাকে পুনরায় চুক্তিভিত্তিক অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  
উল্লেখ্য, বেসরকারি স্কুল-কলেজে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিয়োগ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিপত্রে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক/অধ্যক্ষ নিয়োগের বিধান স্থগিত করা হয়েছে।  এ বিষয়ে আরএমপি কমিশনার মো. আবু সুফিয়ানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাস’কে এবিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং মিডিয়া সেলের সাথে কথা বলতে বলেন। অন্যদিকে, নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলামও কোনো মন্তব্য করতে রাজি হননি এবং গভর্নিং বডির সভাপতির সাথে কথা বলতে বলেন।
  
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের, চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক/ অধ্যক্ষ নিয়োগ স্থগিত করা হয়েছে। তবে কিছু ঐতিহ্যবাহী ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে অবশ্যই সরকারি অনুমোদন সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে সরকার কোনো আর্থিক দায় বহন করবে না। সেই প্রতিষ্ঠান’কে সকল দায় বহন করতে হবে।

তিনি আরও বলেন, আমি এই নিয়োগের বিষয়ে আরএমপি কমিশনারকে ফোন করলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি কি আমাকে ফ্যাসিস্টদের দিয়ে প্রতিষ্ঠান চালাতে বলছেন?’ তাঁর এমন প্রতিক্রিয়ায় আমি হতবাক হয়ে যাই। শুনেছি, ওই শিক্ষককে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী মহানগরীর (মতিহার- রাজপাড়া) জোনের মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগের বিষয়ে আমি শুনেছি তবে আমার কাছে কোনো লিখিত দলিল আসেনি। সরকারি অনুমোদন ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না।

 

 

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /সকাল ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit