মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ

সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। এজন্য অনেক প্রাণ গেছে। অভ্যুত্থানে আহত ও নিহতদের শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আজ শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত মির্জা রুহুল আমিন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, গত ১৫ বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। সময় এসেছে এই দেশটাকে আবার নতুন করে গড়ে তোলার।

মির্জা ফখরুল বলেন, একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার এটা কারো নয়, এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

তিনি বলেন, একটা সময় ছিল যখন আমরাও খেলতাম। কিন্তু আমাদের জগৎটা এখন রাজনীতির জগৎ। খেলাধুলায় রাজনীতিকে নিয়ে আসার মতো কোন অপশন নেই। আমরা সব সময় মনে করি খেলাধুলা অথবা ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত। যারা যোগ্য তারা খেলবেন এবং যোগ্য স্থান যেন তিনি পান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স গার্ডেনিয়ার স্বত্তাধিকারী নূর-এ-শাহাদাৎ স্বজনসহ অন্যান্যরা।

টুর্নামেন্টে পাবনা ক্রিকেটার্স একাডেমী- ৬ উইকেটে দিনাজপুর ডোমেনেটর একাডেমী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমন্ত্রিত অতিথিরা।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৫, /রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit