বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম

ফরিদপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের চরভদ্রাসনে সাপে কামড় দেওয়ার তিনদিন পর কাউসার ভূইয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জুন) উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বিল্লাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কাউসার ভূঁইয়া চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালিপুর মধ্য গ্রামের মৃত ফালু ভূইয়ার ছোট ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জেলার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালিপুর মধ্য গ্রামের মৃত ফালু হভূইয়ার ছোট ছেলে কাউসার ভূঁইয়া গত ১৬ জুন দুপুরের দিকে ধান ক্ষেতে গরু তাড়াতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে বাড়িতে ফিরে পরিবারকে জানান, তাকে বল ছাপার রং সাপে কামড় দিয়েছে।

রাসেল’স ভাইপারকে স্থানীয়রা বল ছাপা সাপ বলে থাকেন।

ওইদিনই বিকালে পরিবারের লোকজন তাকে প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন থাকার একদিন পর তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৫, /রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit