বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

রাঙামাটিতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ’র ২ কালেক্টর আটক

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসিত দলের) দুই কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন। ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সুবেল চাকমা(৪২) পিতা- জ্ঞানময় চাকমা ও বিন্দুময় চাকমা (৪২) পিতা- কিরণময় চাকমা।

এসময় তাদের কাছ থেকে ১ টি পিস্তল, গুলতি, চাঁদাবাজির রশিদ, নগদ অর্থ,  চাপাতি, রামদা, মোবাইল  সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির  আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। এবিষয়ে জানতে ইউপিডিএফ এর একাধিক নেতার মুঠোফোনে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাসুদ রানা বলেন ইউপিডিএফ দীর্ঘদিন মারিশ্যা দিঘিনালা সড়কের ১১ কিলো ও শুকনা ছড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিলো তাই গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে  এধরনের অভিযান চলমান থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit