বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সমাধান আসেনি: সালাহউদ্দিন আহমেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৯ জুন) ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, বিগত ৩ দিন যে আলোচনা করেছি তার মধ্যে ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটি, নারী আসন ও প্রধান বিচারপতির নিয়োগ বিষয়ে কথা হয়েছে। বুধবারের আলোচনায় এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়, যা নিয়ে সমাধানে আসা যায়নি। তাই আজও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

তবে রাষ্ট্রপতির ক্ষমতা কী হবে, কারা তাকে নির্বাচিত করবেন এবং দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা আবার এসেছে। কারণ ইলেক্ট্রোরাল ভোটের বিষয় এসেছে, যেটি চলমান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতি নির্বাচন বিদ‍্যমান পদ্ধতিতে চায়। সরাসরি যারা নির্বাচিত হবেন তারা এবং উচ্চ কক্ষের ১০০ ও নারী আসনে ১০০ জন মিলে এ সিদ্ধান্ত নেবে।
 
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, যেহেতু আমরা ৭০ অনুচ্ছেদ ওপেন করেছি, তাই আমরা মনে করি সংসদ সদস‍্যরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। সেখানে গোপন ভোট হতে পারে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের  সিদ্ধান্ত এখনও পেনডিং রাখা আছে। দুই তৃতীয়াংশ ভোট পেয়ে সংবিধান সংশোধন করতে পারবে। তবে পিআর পদ্ধতিতে আপার হাউজ ভোট রাখা হলে অর্ধেক মেজরিটি পাবে না, তাই এটি আমরা সমর্থন করি না।
 
প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে তিনি বলেন, পর পর মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হবেন না। আর স্বৈরাচার ফরমেশন ঠেকাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। তখন এনসিসি গঠন করা লাগে না বলে মনে করেন বিএনপির এ সিনিয়র নেতা। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit