শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া জর্ডান চূড়ান্ত দল ঘোষণা করেছে। দলটির প্রধান কোচ জামাল সেলামি বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন।

এর আগে টানা ১০ বারের চেষ্টায়ও বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয়েছিল জর্ডান। অবশেষ বিশ্বকাপের ২৩তম আসরে নিজেদের সেই অধরা স্বপ্ন পূরণ করে ইতিহাস গড়ে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে ওমানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট কাটে তারা। দুই বছর আগে সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের ফাইনালেও উঠেছিল ‘দি চিভালরাস ওয়ানস’।

ঐতিহাসিক বিশ্বকাপ মিশনে জর্ডান দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক ইহসান হাদ্দাদ। আল-হুসেইন ক্লাবের হয়ে খেলা ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার। জর্ডানের এই দলটির সবচেয়ে বড় বাজি ফরোয়ার্ড মুসা আল-তামারি। বল পায়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গুঁড়িয়ে দিতে ওস্তাদ এই ফুটবলার। মূলত তার চোখধাঁধানো ড্রিবলিংয়ের কারণেই ফুটবল বিশ্বে তাকে ডাকা হয় ‘জর্ডানিয়ান মেসি’ বলে।

এছাড়া জর্ডান দলের মূল শক্তির তালিকায় আরও আছেন গোলকিপার ইয়াজিদ আবুলাইলা (আল-হুসেইন), ডিফেন্ডার ইয়াজান আল-আরব (এফসি সিউল), মিডফিল্ডার রাজাই আয়েদ (আল-হুসেইন) এবং মাহমুদ আল-মারদি (আল-হুসেইন)।

বিশ্বকাপে জর্ডান পড়েছে ‘গ্রুপ জে’-তে, যেখানে তাদের সঙ্গী বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আলজেরিয়া এবং অস্ট্রিয়া। আগামী ১৬ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জর্ডান তাদের ঐতিহাসিক বিশ্বকাপ মিশন শুরু করবে।

জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড :

গোলকিপার: ইয়াজিদ আবুলাইলা (আল-হুসেইন), আবদুল্লাহ আল ফাহুরি (আল-ওয়েহদাত), নূর বানি আতিয়াহ (আল-ফয়সালি)।

ডিফেন্ডার: ইহসান হাদ্দাদ (আল-হুসেইন), মোহাম্মদ আবুয়ালনদি (সেলাঙ্গর), হুসাম আবু দাহাব (আল-সামিয়া), মোহাম্মদ আবু হাশিশ (আল-কারমা), ইয়াজান আল-আরব (এফসি সিউল), আবদুল্লাহ নাসিব (আল-জাওরা), সালিম ওবায়েদ (আল-হুসেইন), সাইদ আল-রোসান (আল-হুসেইন), আনাস বাদাউই (আল-ফয়সালি), মোহান্নদ আবু তাহা (আল-কুয়া আল-জাওয়িয়া)।

মিডফিল্ডার: মোহাম্মদ আল দাউদ (আল-ওয়েহদাত), নিজার আল রাশদান (কাতার এসসি), নূর আল রাওয়াবদেহ (সেলাঙ্গর), রাজাই আয়েদ (আল-হুসেইন), আমের জামুস (আল-জাওরা), ইব্রাহিম সাদেহ (আল-কারমা)।

ফরোয়ার্ড: মাহমুদ আল-মারদি (আল-হুসেইন), মুসা আল-তামারি (রেন), আলী অলওয়ান (আল-সাইলাইয়া), ইব্রাহিম সাবরা (লোকোমোটিভা জাগরেব), ওদেহ আল-ফাহুরি (পিরামিডস), মোহাম্মদ আবু জরাইক (আল-হুসেইন), আলী আজাইজাহ (আল-শাবাব)।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৬,/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit