মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ইসরাইলের লক্ষ্য খামেনিকে ‘শেষ করে দেওয়া’: প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এসরাইল কাৎজ বলেছেন, খামেনির মতো ব্যক্তি সবসময়ই তার এজেন্টদের মাধ্যমে ইসরাইলকে ধ্বংস করতে চেয়েছেন। এই লোকটি আমাদের আক্রমণ করছে। তাকে শেষ করে দেওয়া আমাদের লক্ষ্য। তাকে নির্মূল করা দরকার কারণ এর আগেও তিনি ইসরাইলের ধ্বংসের কথা বলছিলেন। খবর আল-জাজিরার।

ইসরাইল গত সপ্তাহে হামলা শুরুর পর বলেছিল, ইরানে সরকার পরিবর্তন করা তাদের লক্ষ্য এখন বলছে খামেনিকে ‘হত্যা’র কথা। শুক্রবার ইসরাইল ইরানে হামলা শুরুর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ইংরেজি ভিডিওতে ইরানিদের উদ্দেশে বলেছিলেন, তিনি আশা করেন সামরিক অভিযান ‘তোমাদের স্বাধীনতা অর্জনের পথ পরিষ্কার করবে’।

এদিকে মঙ্গলবারও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে খামেনির প্রতি ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা জানি তিনি কোথায় লুকিয়ে আছেন। তাকে এখনই বের করে আনতে না (হত্যা) চাই না। তবে আমাদের ধৈর্য দিনদিন ফুরিয়ে যাচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit