শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরলাল পাল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত হরলাল পাল উপজেলার একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের মৃত গিরিশ চন্দ্র পালের ছেলে।
 
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে কচু খেতে কচুর লতি তুলতে যান হরলাল। ওই সময় কচু খেতে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর জোনের ডিজিএম মো.আরব আলী সেক বলেন, সকাল থেকে পুরো উপজেলায় ঝড়ো আবহাওয়া বিরাজ করছে।

 এতে বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পড়ে যায়। তবে ওই এলাকাটি একটি অভিযোগ কেন্দ্রের আওতায় থাকলেও বিষয়টি আমাদের কেউ জানায়নি। বৃদ্ধা খেতে কচির লতি তুলতে গিয়ে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুপুর সোয়া ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে টেকনিক্যাল দল পাঠানো হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit