শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

ইরানে পারমাণবিক অস্ত্রের প্রমাণ নেই, আইএইএর ‘পক্ষপাতদুষ্ট’ ভূমিকায় ক্ষুব্ধ তেহরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পেছনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ও এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির ‘পক্ষপাতদুষ্ট’ ভূমিকাকে দায়ী করেছে তেহরান। তারা বলছে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর ওপর ইসরায়েল যে বে-আইনি হামলা চালিয়েছে, তার ‘চূড়ান্ত অজুহাত’ তৈরি করে দিয়েছে আইএইএ।

সাক্ষাৎকারে গ্রোসি বলেন, আমরা ইরানে এমন কোনো উপাদান খুঁজে পাইনি যা নির্দেশ করে যে তাদের পারমাণবিক অস্ত্র নির্মাণের কোনো সক্রিয় ও সংগঠিত পরিকল্পনা রয়েছে। আমাদের পর্যবেক্ষক দল এমন কিছু দেখতে পায়নি যা আমাদের এ কথা বলার সুযোগ দেয় যে কোথাও কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা উৎপাদনের কাজ চলছে।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাঈ দাবি করেছেন, গ্রোসির এই বক্তব্য আসলে ‘অতিরিক্ত দেরিতে’ দেওয়া হয়েছে।  

তিনি গ্রোসির উদ্দেশ্যে বলেন, আপনারা সত্য গোপন করেছেন। আইএইএর পক্ষপাতদুষ্ট প্রতিবেদনকে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে ‘অননুগত্যের’ ভিত্তিহীন প্রস্তাব তৈরিতে। আর সেই প্রস্তাবই হয়ে উঠেছে একটি যুদ্ধপ্রবণ রাষ্ট্রের জন্য হামলার অজুহাত। এই প্রস্তাবই ব্যবহৃত হয়েছে আমাদের দেশের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় একটি বেআইনি ও আগ্রাসী হামলা চালানোর জন্য। এই অপরাধযুদ্ধে কত নিরপরাধ ইরানি নিহত বা পঙ্গু হয়েছেন জানেন?

আইএইএ বোর্ড অব গভর্নরস মাত্র এক সপ্তাহ আগেই ইরানকে ‘নন-কমপ্লায়েন্ট’ ঘোষণা করেছে আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা প্রতিশ্রুতি লঙ্ঘনের দায়ে। অভিযোগ করা হয়, ইরান একাধিকবার গোপন পারমাণবিক উপকরণ ও কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ও সময়মতো তথ্য দিতে ব্যর্থ হয়েছে এবং অজানা স্থানে পাওয়া ইউরেনিয়ামের চিহ্নগুলোর ব্যাখ্যাও দিতে পারেনি।

তেহরান বলছে, এমন অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। ইসমাঈল বাঘাঈ সতর্ক করেন, মিথ্যাচার ও বিভ্রান্তিকর বয়ানের মারাত্মক পরিণতি রয়েছে, গ্রোসি সাহেব। এর জন্য আপনাদের দায় নিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit