শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা উজ্জ্বল মিয়া গ্রেপ্তার

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা উজ্জ্বল মিয়া কে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। আজ বুধবার (১৮জুন) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে নিজ বাসার সামনে সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২২ মে নেত্রকোণা জেলা বিএনপির কার্যালয় ভাংচুরের অভিযোগে এজাহার নামীয় আসামি উজ্জ্বল মিয়া কে গ্রেপ্তার করা হয়েছে। মডেল থানা ও বিএনপির দলীয় সূত্রে জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুমন মিয়া বাদী হয়ে ২০২৫ সালের ১১ মে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায় সহ ২৫২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭০০-৮০০ জন। মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, নাশকতা অভিযোগে মডেল থানায় দায়ের করা মামলায় আসামী উজ্জ্বল মিয়া কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৪২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit